সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা শাখার মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা শাখার মানববন্ধন

আজ ৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা, মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা আহ্বায়ক অসিত রঞ্জন পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক এড. সৈয়দ মোঃ জামাল, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ফেরদৌস রহমান, ছাত্রনেতা ওমর ফারুক। সভা পরিচালনা করেন টিইউসির সদস্য সচিব আল মামুন।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। দেশের জনমতকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার আমেরিকাকে খুশি করার জন্য এই চুক্তি স্বাক্ষর করেছেন। নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৭ নভেম্বর ফ্যাসিস্ট হাসিনার বিচারের দিন সকল মানুষের মনোজগতকে ফাঁকি দিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ অবৈধ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ চুক্তি দেশের আপামর জনতা প্রত্যাখ্যান করেছে। নেতৃবৃন্দ আরো বলেন যে ছাত্র জনতা ও শ্রমিকরা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ড. ইউনুছ ক্ষমতায় বসেছিল। সে ইউনুছ মানুষের রক্তের উপর পা দিয়ে দেশবিরোধী চুক্তি করছে। তার বিদেশী প্রভুদের খুশি করার জন্য দেশবিরোধী নানান ষড়যন্ত্র করছে, গার্মেন্ট শ্রমিকদের মিছিলে তার পেটোয়া বাহিনী দিয়ে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করছে, অনেক গার্মেন্টস কারখানা বন্ধ করছে, এই ইউনুছের ক্ষমতায় থাকার তার আর অধিকার নেই।

নেতৃবৃন্দ গত ৪ ডিসেম্বর বামজোটের আহ্বানে ঢাকায় মিছিলে হামলা চালিয়ে সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, শ্রমিক নেতা রুহুল আমিনসহ অনেকেই আহত হয়েছেন।

নেতৃবৃন্দ তার তীব্র নিন্দা জানায়। নেতৃবৃন্দ দেশের সকল বন্ধ চিনিকল ও পাটকল খুলে দেয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া