সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২ শতাধিক মসজিদে দোয়া

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২ শতাধিক মসজিদে দোয়া

দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় দুই শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়েছে।

সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য মো. আনোয়ার হোসেসের নেতৃত্বে ও উদ্যোগে সরাইল বিকাল বাজার শাহী জামে (হাটখোলা) মসজিদে প্রায় ৩ শতাধিক মুসল্লি দলীয় নেতা কর্মীর অংশ গ্রহণে দোয়ার মাহফিল হয়েছে।

সরাইল উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতি খালেদ সাইফুল্লাহ আল-হুদা ও পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ।

সকলেই আওয়ামী সরকারের নির্যাতনের যাতাকলে নিস্পেষিত বেগম খালেদা জিয়ার দ্রূত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। সেই দেশ, দেশের মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ওদিকে সরাইল সদরের বড় দেওয়ানপাড়া জামে মসজিদে বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া