মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৯টি রুম ভস্মিভূত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

গাজীপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৯টি রুম ভস্মিভূত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ মধ্যপাড়া বোর্ড ঘর এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি রুম পুড়ে গেছে। ৬ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে কোনাবাড়ির আমবাগ মধ্যপাড়া বোর্ডঘর এলাকায় শাজাহান মিয়ার সেমিপাকা টিন সেটের বাসার ভাড়াটিয়া মর্জিনা বেগমের রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া