সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র-মাদক উদ্ধারে স্পেশাল ড্রাইভে যাবো: নবাগত পুলিশ সুপার আবদুর রউফ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   388 বার পঠিত

অস্ত্র-মাদক উদ্ধারে স্পেশাল ড্রাইভে যাবো: নবাগত পুলিশ সুপার আবদুর রউফ

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেছেন, অস্ত্র ও মাদকের বিষয়টি আমার নজরে এসেছে। ফোকাসটা আমাদের এখন নির্বাচন কেন্দ্রীক। আমরা এ নিয়ে একটি স্পেশাল ড্রাইভে যাবো। ড্রাগস অ্যান্ড আর্মস একটার সাথে আরেকটা রিলেটেড। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বলেন, জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। অপরাধীরা কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেওয়া হবে না। কোনো অপরাধী, মাদক কারবারি আর পুলিশ একসাথে থাকতে পারে না।

পুলিশ সুপার বলেন, কোনো সন্ত্রাসী যদি মনে করে অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়াতে থাকবো, দয়া করে সেটা যেন মনে না করে। অপরাধ করা কাউকে ব্রাহ্মণবাড়িয়া থাকতে দিবো না। আমি যতক্ষণ এই চেয়ারে আছি আমার সীমাবদ্ধতার মধ্যেও এ নিয়ে কাজ করবো সেটা কথা দিতে পারি।

পুলিশ সুপার এ সময় সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সঠিক তথ্য যেন দেওয়া হয় সেই আহ্বান তিনি জানান।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনা মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উব রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলামসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া