সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায়

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উদযাপিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের সঙ্গে সঙ্গে মঙ্গলবার সূর্যোদয়ের সময় শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ পুষ্পস্তবক অর্পণের পর জেলা পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করে। এরপর স্মৃতিসৌধটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন সামাজিক, জুলাই যোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ৭১-এর বীর শহীদদের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণের জন্য মোনাজাত করেন।

এদিকে, সকাল ৯টার দিকে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ফারুকী পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়, যা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া