সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   202 বার পঠিত

গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল (৪৪৪) এবং সেক্রেটারি পদে গাজীপুর মহানগর বিএনপি নেতা ও অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু (৪৩৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে ২২ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন- অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (৪৭৪), মো. জয়নাল আবেদীন তালুকদার (৪২৪), সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (৪০৬), লুৎফর রহমান সরকার (৩৪৪) এবং মো. কামরুজ্জামান আকন্দ (৩০৭)।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের ইউনিট অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন জানান, এর আগে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ২২ ডিসেম্বর সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫৬৬ জন ভোটারের মধ্যে ৬৯২ জন তাদের ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্যপদে ১৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে জামায়াত-সমর্থিত ৭টি পদের একটি প্যানেল অংশ নেয়।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া