সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 349 বার পঠিত
পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র্যাব। গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগান দুইটি উদ্ধার করা হয়।
আজ ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়। এসময় কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah