সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি অভিযানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

বিজিবি অভিযানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কসবা-বুড়িচং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৮ ডিসেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মেডিসিন, বাজি, শাড়ি, কসমেটিকস সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। বিজিবি সূত্রে আজ সকালে নিশ্চিত করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জিয়াউর রহমান, জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া