সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য দোয়া

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   185 বার পঠিত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য দোয়া

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন দল থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি বলেন, আমি দল ছেড়ে যাইনি। আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষনিঃশ্বাস পর্যন্ত পালন করব।

আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরের ১ নং ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় রুমিন ফারহানা দোয়া পড়ান ও আলোচনায় অংশ নেন।

তিনি বলেন, নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার ওপর যদি বেইনসাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে, সেটার বিচার আল্লাহর কাছে দিলাম। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে আমি নেত্রীর জন্য দোয়া পড়তে বলেছি। আমি আমার নেত্রীর জন্য দোয়া পড়েছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা যায়।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া