মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

কাশিমপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় আবারও ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৭ টার দিকে কাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ফ্যাক্টরি সংলগ্ন একটি ঝুট গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং পাশের আরো একটি ঝুট গুদামেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যোগ দেয়। মোট তিনটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আশপাশের অন্যান্য গুদামে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।

রাত ৯ টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পানি সংকটের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া