দুলাল মিয়া | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 236 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পাকশিমুইল ইউনিয়নের জয়ধরকান্দী গ্রামে আজ ৩ জানুয়ারি এক মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে এলাকার বিশিষ্ট নাগরিক, সাধারণ জনতা এবং রাজনৈতিক সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে এলাকার জনপ্রিয় মানুষ জুনায়েদ আল হাবীব-এর জানমাল ও কর্মস্থলের নিরাপত্তা, মানবিক সেবা বৃদ্ধির প্রত্যয়ে একযোগে ভোট দেয়ার ঘোষণা দেন।
স্থানীয় জনসাধারণ মাহফিল শেষে উৎফুল্লচিত্তে এবং উৎসাহের সাথে বলেন, আগামী নির্বাচনে জুনায়েদ আল হাবীব-কে তাদের পছন্দসই প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। তাকে বিজয়ী করে উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বাস্তবায়নে রূপ দেয়ার জন্য সহযোগিতা করতে চান।
তারা আরো জানান, জুনায়েদ আল হাবীবকে বিজয়ী করলে জয়ধরকান্দী, পাকশিমুল ইউনিয়নের সার্বিক উন্নয়নে জুনায়েদ আল হাবীবের নেতৃত্বে বিশেষ অগ্রগতি ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।
Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah