দুলাল মিয়া | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 200 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সময় সংগঠন বাংলাদেশ কেমিক্যাল ও ওয়াসকার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব-এর সঙ্গে আজ ৩ জানুয়ারি শনিবার সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাওলানা জুনায়েদ আল হাবিব একজন যোগ্য, নীতিবান ও জনবান্ধব প্রার্থী।
এ সময় মাওলানা জুনায়েদ আল হাবিব উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি জাতীয় সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন, অধিকার আদায় এবং সাধারণ মানুষের কল্যাণে আমি কাজ করব। মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। অবহেলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তিনি সবসময় মাঠে থাকবেন বলেও মত প্রকাশ করেন।
Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah