সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে জাতীয় সমাজকল্যাণ দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   171 বার পঠিত

সরাইলে জাতীয় সমাজকল্যাণ দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজকল্যাণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন, এতিমখানার প্রতিনিধি, ঋণ গ্রহিতা, চিকিৎসা ভাতাভোগিসহ নিরাপত্তা বেষ্টনি ভোগি লোকজনের অংশ গ্রহণে আজ ৩ জানুয়ারি শনিবার সকালে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা পরির্দশক মোছা. ইতি বেগম, সাব ইন্সপেক্টর প্রবোদ দাস, মিতালীর সভাপতি প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, উপলদ্ধীর সভাপতি দেবদাস সিংহ রায়, সুকের মো. ছাদেকুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা আব্দুল কাদের ও মো. মেরাজুল হক।

বক্তারা সমাজসেবা কার্যালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ রাষ্ট্র প্রদত্ত সকল কাজের প্রশংসা করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও উপকার ভোগিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাজসেবা কার্যালয়ের কাজকে আরো গতিশীল করতে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব রাখেন। সমাজসেবা কর্মকর্তা সরাইল উপজেলায় প্রদত্ত সকল সেবা গ্রহিতার সংখ্যা ধরণ ও প্রদত্ত অর্থের পরিমাণ লিখিত আকারে সকলকে অবহিত করেন।

অনুষ্ঠানে উপজেলার ৬৮ জনকে ২৪ লাখ ২০ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। সবশেষে সকলের অংশ গ্রহণে একটি র‌্যালি সদরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া