দুলাল মিয়া | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 203 বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুযারি রবিবার বিকালে সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্ব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সহ সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গিয়েছে। তিনি আজীবন দেশের মানুষ ও মাটির জন্য রাজনীতি করে গেছেন।
রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বক্তারা আরো বলেন, দল তাকে কি না দিয়েছে। বিএনপি একটি সাংগঠনিক দল। যার শাখা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত রয়েছে। তাই একজনের কাছে হেরে গেলে হবে না। আমরা জিয়ার সৈনিক, তাই দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করে খেজুর গাছকে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah