দুলাল মিয়া | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 279 বার পঠিত
মধ্যপাড়া দিঘীরপাড় এলাকাবাসীর উদ্যাগে আজ ৬ জানুয়ারি মঙ্গলবার ১৪তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যপাড়া দিঘীরপাড় জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদ আছর হতে অনুষ্ঠিতব্য ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান দা. বা.।
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া এর মুহাদ্দিস আল্লামা আব্দুল মালেক এর সভাপতিত্ব এবং মধ্যপাড়া দিঘীরপাড় জামে মসজিদ এর খতিব মুফতি তাফাজ্জুল হকের সহ-সভাপতিত্বে প্রধান আকর্ষণ থাকবেন বিশ্বখ্যাত হাদীস বিশারদ ও পূর্ণ বুখারী শরীফের হাফেজ পাকিস্তান করাচি জামিয়া সিদ্দিকীয়া এর শাইখুল হাদীস ও মহাপরিচালক ড. মাওলানা মনযুর মেঙ্গল দা. বা. (পাকিস্তান)।
ওয়ায়েজিনে কেরাম থাকবেন দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আলী আযম কাসেমী দা. বা., ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া এর মুহাদ্দিস আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর দা. বা., খাঁ বাড়ি জামে মসজিদ এর খতিব মুফতি নুসরাতুল্লাহ নূর কাসেমী দা. বা., ব্রাহ্মণবাড়িয়া কলেজপাড়া আল বাতুল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি তোফায়েল আহমদ নোমান। মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওঃ খালেদ সাইফুল্লাহ, হাফেজ তাহসিন আহমদ, হাফেজ খালেদ সাইফুল্লাহ। উক্ত ইসলামী মহা সম্মেলন উপস্থিত হয়ে দ্বীন ও দুনিয়ার অশেষ নেকী হাসিল করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah