সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   197 বার পঠিত

সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ৫ জানুয়ারি সোমবার সকালে সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জহিরুল ইসলাম স্বপন, জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল পাঠান এবং পিসভিশনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস গণহত্যা ও লুণ্ঠনের ইতিহাস। তারা অভিযোগ করেন, গত ৩ জানুয়ারি রাতের আঁধারে ভেনেজুয়েলার বিভিন্ন প্রদেশে জনগণের ওপর বোমা হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে, যা জাতিসংঘ সনদের লঙ্ঘন। বক্তারা আরও বলেন, মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এবং দেশটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

সমাবেশ থেকে ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসন, বোমা হামলা ও অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া