নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 218 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
জাতীয় নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট সম্পর্কে প্রেজেন্টেশন করা হয়। এসময় জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Posted ৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah