দুলাল মিয়া | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 178 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে একটি সামাজিক সংঘটন পজিটিভ সরাইল কর্তৃক আয়োজিত অসহায় গরীব মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ আজ থেকে শুরু করেছেন।
আজ ৯ জানুয়ারি শুক্রবার প্রধান অতিথি ছিলেন ডাক্তার তপুজিৎ দত্ত বাপু।
বিশেষ অতিথি ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, অর্থ সম্পাদক আবদুল করিম, সমাজ সেবক মো. ফজল মিয়া, কারী জামাল মাষ্টার, মো. সাইফুল ও রায়হান প্রমূখ্য।
পজিটিভ সরাইল এর পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন বলেন, আজ শুক্রবার থেকে শুরু করেছি। প্রতি শুক্রবার সরাইলের অসহায় গরীব মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ চলমান থাকবে। আমার সংগঠনের সদস্যরা একমত হয়ে এ কাজে এগিয়ে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।
Posted ৪:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah