সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসাগুলো দ্বীন ও ইসলামের পাহারাদার : জুনায়েদ আল হাবিব

দুলাল মিয়া   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   219 বার পঠিত

কওমি মাদ্রাসাগুলো দ্বীন ও ইসলামের পাহারাদার : জুনায়েদ আল হাবিব

কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে দ্বীন ও ইসলামের পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছে। ঈমান-আকিদা রক্ষা, নৈতিকতা গঠন ও আদর্শ মানুষ তৈরিতে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ায় অবস্থিত আজ ১১ জানুয়ারি রবিবার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা-এর উদ্যোগে বুখারী শরীফ খতম উপলক্ষে দোয়ার মাহফিলে মাওলানা জুনায়েদ আল হাবিব একথা বলেন।

দুআ মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

তিনি আরো বলেন, কোরআন ও সহিহ হাদিসভিত্তিক শিক্ষা জাতির নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইনসাফ, আমানতদারি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কওমি আলেমদের নেতৃত্ব অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, মুফতি মোবারক উল্লাহ সাহেব, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মুফতি জহির উদ্দিন সাহেবসহ এলাকার প্রখ্যাত উলামায়ে কেরামগণ। তাঁরা সবাই খতমে বুখারীর ফজিলত, দ্বীনি শিক্ষার মর্যাদা এবং মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া