সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন শুরু, উচ্ছেদ হবে দুই পাড়ের অবৈধ স্থাপনা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   225 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন শুরু, উচ্ছেদ হবে দুই পাড়ের অবৈধ স্থাপনা

দখল ও দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে। আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জানা যায়, শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে টাউন খালটি খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি শহরের টানবাজার এলাকা থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে। খালটির দুই প্রান্তই তিতাস নদীর সঙ্গে সংযুক্ত। তবে দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে বর্তমানে ভরা বর্ষাতেও খালে পানি থাকে না।

এ অবস্থায় খালটি পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।

খনন কাজের উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, খালে দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। এ জন্য পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট ফি’র বিনিময়ে বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন, খনন কাজ শেষে খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া