সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 129 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখদের সম্মেলন আজ ১৮ জানুয়ারি রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ভূইয়াবাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তরাঞ্চলের চার ইউনিয়নের উলামাদল উক্ত সম্মলনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত ও সঞ্চালনা করেন উপজেলা উলামা দলের সদস্য সচিব মুফতি নুরুল্লাহ মানসুর।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন, দারমা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা জালাল উদ্দিন, তেলিনগর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম, জেলা উলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমেদ, সদস্য সচিব মাওলানা ইয়াহহিয়া প্রমুখ।
Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah