দুলাল মিয়া | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 273 বার পঠিত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আনন্দ র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সহ-সভাপতি জাকির হোসেন আকবর, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সাংগঠনিক সম্পাদক আজার খন্দকার সুমন, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তৃণমূল দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জিকো এবং পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল দলের সহ-সাধারণ সম্পাদক মোক্তাদির খান জসিমসহ দলের সদস্য আলামিন, শাকিল, বাবর আলি লালু, দীপ, মহসিন ও তিতাস প্রমুখ।
নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগানে তারেক রহমানের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah