দুলাল মিয়া | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 105 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া-২) মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে চান্দুরা বাজার এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব একজন আলেম, জনবান্ধব ও নৈতিক নেতৃত্বের প্রতীক। তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
গণসংযোগকালে মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করবো।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah