দুলাল মিয়া | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 270 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাইল উপজেলায় বৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।
প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের নির্বাচনী প্রতীক খেজুর গাছ, যা এই নির্বাচনে ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক হিসেবে প্রচার করা হচ্ছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন, জনগণের সমর্থনে সরাইল একটি উন্নত, শান্তিপূর্ণ ও মডেল এলাকায় রূপান্তরিত হবে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah