সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগ ও পথ সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

যতোবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   208 বার পঠিত

যতোবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি আজ ২৫ জানুয়ারি রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি বড় হরণ আলিয়া মাদরাসা মাঠে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভা শেষে তিনি বিলকেন্দুয়াই, নরসিংসার গ্রামসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।

পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিগত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, যতবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই ধানের শীষের ব্যাপক বিজয় হয়েছে। সে হিসেবে আমরা আশাবাদী জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, আমাদের দেশে ভোট মানেই একটি উৎসব। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিয়ে উৎসব পালন করবেন।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া