সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা সভা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   114 বার পঠিত

নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ব্রাহ্মণবাড়িয়ায় বেসলাইন স্টাডির ফলাফল উপস্থাপন করেছে। আজ ২৫ জানুয়ারি রবিবার সকাল ১০টায় দিনব্যাপী শহরের কাউতলীর স্বপ্নতরীর হলরুমে স্থানীয় এনজিও স্বনির্ভর সহায়তায় বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

বেসলাইন গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং সেশনসমূহে সহ-সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবী।

দিনব্যাপী এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জেলা নির্বাচন অফিসারে প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, আনসার নারী সদস্য, ব্যবসায়ী নারী, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচনায় অংশগ্রহণকারীরা নারীদের ভোটদানে উৎসাহিত করার জন্য ভোটার শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা। নির্বাচন দিবসে নারীদের জন্য যাতায়াত সুবিধা নিশ্চিত করা। মসজিদ ভিত্তিক প্রচারের মাধ্যমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে নারীদের ভোটদানে উৎসাহিত করা। বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীদের ভোটাধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা। এতে নারীদের জন্য নিরাপদ, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া