সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   169 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজপাড়া এলাকায় অবস্থিত আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ তৈমুর প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক, পরিচালক হারুন অর রশিদ, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য পারভেজ সুমন, শাহাদাত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মোট ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া