মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত

কালীগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ভোট চুরি ও অনিয়ম প্রতিরোধে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামাল বলেন, একটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। তবে ওই দিনই নতুন ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য রাতে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি গুরুত্বপূর্ণ (সাধারণ ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত। এখানে পাঁচটি বুথে মোট ২ হাজার ২৯৬ জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে কেন্দ্রটিতে পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এর মধ্যে একটি ক্যামেরা অফিস কক্ষে, দুটি বারান্দায়, একটি মাঠে এবং একটি সড়কের দিকে স্থাপন করা হয়। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ক্যামেরা রিজার্ভ রাখা হয়েছিল।

গত ৩১ জানুয়ারি শনিবার রাতে অজ্ঞাতপরিচয় চোর বিদ্যালয়ের বারান্দায় স্থাপিত দুটি ক্যামেরার মধ্যে একটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার বেগম লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান। তিনি মৌখিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি অবহিত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ওই দিনই রিজার্ভ রাখা ক্যামেরাটি পুনরায় ওই স্থানে স্থাপন করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া