মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে গাজীপুরে মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচলে নিষেধাজ্ঞা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   202 বার পঠিত

নির্বাচন ঘিরে গাজীপুরে মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচলে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন আচরণবিধির আলোকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।

Facebook Comments Box

Posted ১১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া