জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 185 বার পঠিত
গাজীপুরে পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমআরকে ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪র্থ বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান খোকন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক আনিছুর রহমান, উপ-ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এবং পরিচালক (অপারেশন) সাফিন রহমান নিয়ন।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের সেবাকে আরও জনবান্ধব করা এবং পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করে খামারিদের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে কোম্পানির বিগত বছরের কর্মতৎপরতা পর্যালোচনা, সফলতা উদযাপন ও সার্বিক মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও ডিলাররা অংশগ্রহণ করেন।
Posted ৬:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah