সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে মিনা বেগমের লিফলেট বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   149 বার পঠিত

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে মিনা বেগমের লিফলেট বিতরণ

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনা বেগম মিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রার্থী। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন। এ সময় তিনি ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শ্যামলকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কে জয়যুক্ত করার জন্য ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবার ধানের শীষের প্রার্থীকেই জয়ী করতে হবে। এই নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষের কান্ডারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বিজয়ী করতে হবে।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া