নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 178 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুবকর সরকার। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ভোট গ্রহণের জন্য আজ ১১ ফেব্রুয়ারি বুধবার সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানোর লক্ষ্যে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে। জানা গেছে এ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে।
এ আসনে এমপি প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও এস এন তরুণ দে। ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আশ্রাফ উদ্দিন মাহদি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেছার আহমাদ আন নাছিরী সহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তবে এসব প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। সরাইল সদরের চা বিক্রেতা মনসুর মিয়া বলেন রুমিন ফারহানার হাঁস মার্কা এগিয়ে আছে, রিকশা চালক মনির মিয়া বলে আমাদের বাড়ি তরুন দের কলার ছড়ির বাড়ির এলাকায় কিন্তু মনে হইতাছে হাঁস মার্কাই জিতবো।
সহকারী রিটার্নিং অফিসার মো: আবুবকর সরকার জানান আমাদের সকল প্রস্ততি সম্পন্ন কেন্দ্রে কেন্দ্রে সকল সরঞ্জাম চলে যাচ্ছে, আমাদের দিক থেকে কোনো ঘাটতি নেই, এই আসনে আইনশৃঙ্খলার দায়িত্বে প্রায় এগারশো পুলিশ, বিজিবি,সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন, সরাইল উপজেলা প্রশাসন একটি উৎসবমুখর শান্তিপূর্ণ নিরপেক্ষ নিবার্চন উপহার দেয়ার জন্য বদ্ধ পরিকর।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah