সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটের কাছে রেলগেইটের সামনে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশ করার সময় জেলা পরিষদ রেলগেইটের সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, কাটা পড়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ ৪৫ বছর হবে। তার পরিচয় সনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া