সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত পোলিং কর্মকর্তার নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। পেশাগত জীবনে তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম হাবিব। পরে সহকর্মীরা তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এ ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া