নারায়ন চক্রবর্ত্তী, সরাইল | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 167 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৪শ ৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯শ ২৭ ভোট। এ আসনে ১৫১টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৯৯৪৪৮ জন। ব্রাহ্মণবাড়িয়া ব্যারিস্টার রুমিন ফারহানা ৩৭ হাজার ৫শ ৬৮ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুবকর সরকার।
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah