মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি প্রথম দফায় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ পর্বে অংশ না নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন রুমিন ফারহানা। এদিন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে একযোগে শপথ গ্রহণ করেন তিনি। তবে প্রথম শপথ শেষে জামায়াতে ইসলামীসহ জোটের অন্য সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও তিনি সেখানে উপস্থিত থাকেননি।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারের অংশ হিসেবে শপথ নেন তারেক রহমানসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। শপথের পর তারা বৈঠকে মিলিত হন।

এদিকে, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া