সিরাজুল ইসলাম : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 193 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসী গ্যাস লাইনে লিকেজের বিষয়টি শনাক্ত করেন।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জানান, “গ্যাস লাইনটি স্ল্যাবের নিচে থাকায় আগে লিকেজের স্থান শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি সমাধানে কুমিল্লা থেকে বিশেষ ডিটেক্টর মেশিন আনা হচ্ছে। ইতোমধ্যে ঠিকাদার সাইটে কাজ শুরু করেছে।”
তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যাতে এলাকাবাসী নিরাপদে থাকতে পারেন।
এদিকে বিস্ফোরণের পর মধ্যপাড়া এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অপ্রয়োজনে ঘটনাস্থলের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ৮:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah