মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে কনডেন্সার কয়েল চুরি: বিকল এসি নিয়েই মহানগর প্রভাতীর যাত্রা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   302 বার পঠিত

চলন্ত ট্রেন থেকে কনডেন্সার কয়েল চুরি: বিকল এসি নিয়েই মহানগর প্রভাতীর যাত্রা

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর পর থেকেই ওই কোচ দুটির এসি বিকল হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে আটটার নির্ধারিত সময়ের বদলে ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। নরসিংদী অতিক্রম করার পর ২৫০৫ ও ২৬০৭ নম্বর এসি কোচের যাত্রীরা টের পান যে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে না।

পরে সকাল ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনে যাত্রাবিরতি দেয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, চলন্ত অবস্থায় নরসিংদী রেলওয়ে এলাকার মধ্যে ট্রেনটির দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরি হয়েছে।

আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, দীর্ঘ সময় মেরামত করলে ট্রেনের বিলম্ব আরও বাড়ার আশঙ্কা থাকায় এসি ঠিক করার চেষ্টা করা হয়নি। তবে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় আখাউড়া থেকে ছেড়ে যায়।

কনডেন্সার কয়েল চুরির ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা বিলম্বে চলাচল করছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া