সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   121 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়। একুশের চেতনা আমাদের গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

শ্রদ্ধা নিবেদনে পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, উদীচি, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট, তরী বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া