নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 271 বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন—মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে।
দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah