মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অগ্নিদগ্ধে মৃতের সংখ্যা বেড়ে ৪

তন্বী ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   251 বার পঠিত

চট্টগ্রামে অগ্নিদগ্ধে মৃতের সংখ্যা বেড়ে ৪

চট্টগ্রামের হালিশহর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পাখি আক্তার (৩৫) মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ৪৭ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান। তিনি জানান, পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

পাখি আক্তার ব্যবসায়ী শাখাওয়াতের ভাই, পর্তুগাল প্রবাসী সামির আহামেদ সুমনের স্ত্রী।

উল্লেখ্য, হালিশহরের একটি বাসায় সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় আনা হয়।

চট্টগ্রাম থেকে ঢাকায় আনার পথে সোমবার রাতে ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান। মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। একই দিন বেলা ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদের মৃত্যু হয় বলে জানান সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

বর্তমানে দগ্ধ আরও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীনরা হলেন—রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তাদের আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), আয়েশা (৪), ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।

Facebook Comments Box

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া