মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ব্যবসায়ীর জরিমানা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   163 বার পঠিত

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ব্যবসায়ীর জরিমানা

গাজীপুরের কাপাসিয়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তামান্না তাসনীম এই অভিযান করেন।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মূল্যতালিকা না প্রদর্শন, ফুটপাত দখল করে ব্যবসা, এবং অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে মোট ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় জরিমানা করা হয়। একজনকে ১,৫০০ টাকা এবং বাকি ৪ জনকে ১,০০০ টাকা করে সর্বমোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও তামান্না তাসনীম বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আমরা বাজার স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আগেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল, জনস্বার্থে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানা পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া