মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার, দেখা যাবে ‘ব্লাড মুন’

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার, দেখা যাবে ‘ব্লাড মুন’

ফাইল ছবি

আগামী মঙ্গলবার (৩ মার্চ) আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় চাঁদ তামাটে বা লালচে রং ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। ২০২৬ সালে এটিই একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ; পরবর্তী এমন দৃশ্য দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।

রবিবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মার্চ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়, ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত সূর্যালোর একটি অংশ চাঁদের পৃষ্ঠে পড়ে। বায়ুমণ্ডল নীল আলোর ছোট তরঙ্গদৈর্ঘ্য বেশি বিচ্ছুরিত করে এবং লাল আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে পাঠায়। এ কারণেই গ্রহণ চলাকালে চাঁদকে লালচে বা তামাটে দেখায়।

মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রহণের কেন্দ্রীয় গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়া কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরের মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে গ্রহণটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণের শেষ অংশ দেখা যাবে, যা চলবে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। বিভাগীয় শহরভিত্তিক গ্রহণ দৃশ্যমান হওয়ার সময়—

ঢাকা: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড।
চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।
সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড।
রাজশাহী: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড।
খুলনা: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড।
বরিশাল: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড।
ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড।
রংপুর: সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড।

আইএসপিআর জানায়, রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে গেলে গ্রহণের সমাপ্তি ঘটবে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া