মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   73 বার পঠিত

প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে

প্রেমের টানে সুদূর চীন থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ইয়ং ডিলি (২৮)। ১ মার্চ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে সাহারা আক্তারের (২০) বাড়িতে আসেন তিনি। দিনভর দুই পরিবারের আলোচনা ও প্রস্তুতির পর সন্ধ্যার পরে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’র মাধ্যমে প্রায় এক বছর আগে ইয়ং ডিলি ও সাহার আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগের পর অবশেষে এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ইয়ং ডিলি।

গতকাল সকালে রসুলপুর গ্রামে পৌঁছালে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন সাহারের বাড়িতে ভিড় করেন। পরে দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের আকদ সম্পন্ন করা হয়।

সাহারা আক্তারের পরিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে দীর্ঘদিন যোগাযোগ, ভিডিও কল এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা আশ্বস্ত হন। ইয়ং ডিলিও ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখান বলে পরিবারের সদস্যরা জানান।

স্থানীয় ইউপি সদস্য বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। তবে সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জানা যায়, ইয়ং ডিলি বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দম্পতি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন।

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এই মিলন সিরাজদিখানে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া