মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত

শ্রীপুরে মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন। এতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল-এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহসভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ, এসএম জহিরুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার বসানোর নামে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়কে সিসি ক্যামেরা মনিটরিং জোরদার, যানজটমুক্ত চলাচল নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সুপরিকল্পিত সড়ক ও নগর ব্যবস্থাপনার দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে উপস্থিত জনতা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া