মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাকচাপায় একজন নিহত

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   172 বার পঠিত

গাজীপুরে ট্রাকচাপায় একজন নিহত

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ ৪ মার্চ বুধবার সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বালীগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার এক যাত্রী মারা যান। এতে আহত হন আরো দুজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দুজনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া