মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানায়, সরকারের চলমান জাটকা নিধনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল বাজারে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।

তবে অভিযানের সময় জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ধার করা জাটকা পাশ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া