মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক তিন উপদেষ্টাসহ চারজনের ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত

সাবেক তিন উপদেষ্টাসহ চারজনের ব্যাংক হিসাব তলব

বিদায়ী অন্তর্বর্তী সরকারের তিনজন আলোচিত সাবেক উপদেষ্টাসহ আরও একজনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তারা হলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী।

চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তাদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বিএফআইইউ। সংশ্লিষ্ট হিসাবগুলোতে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তথ্য তলব করা হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য এক্সেল শিট আকারে বিএফআইইউতে পাঠাতে হবে।

এর আগে গত সোমবার (২ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্যও তলব করে সংস্থাটি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলবের পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতে বুধবার (৪ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন আসিফ মাহমুদ।

Facebook Comments Box

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া