মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   72 বার পঠিত

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বেলা পৌনে ১০টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মাইক্রোবাসচালক মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)।

আহতরা হলেন—ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) এবং বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস কসবা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া