মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে তিন বাসে আগুন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে তিন বাসে আগুন

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান।

জানা গেছে, গভীর রাতে কে বা কারা টার্মিনালে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ছাড়া তেমন লোকজন ছিল না। আগুনে বাসগুলো দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে।

জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে তিনি বাড়ি থেকে টার্মিনালে এসে দেখেন তার বাসসহ আরও দুটি বাস আগুনে পুড়ছে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন।

বাস-মিনিবাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ বাস-মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি রকুনুজ্জামান রানু বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৃজনীর হারুন অর রশীদের একটি তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ওই মালিকের একটি বাসও টার্মিনালে দাঁড়িয়ে ছিল। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাস মালিকরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া